মেদিনীপুর শহরের নজরগঞ্জ এলাকার পুকুর থেকে সদ্যজাত এক শিশুর মৃত দেহ উদ্ধার - The News Lion

মেদিনীপুর শহরের নজরগঞ্জ এলাকার পুকুর থেকে সদ্যজাত এক শিশুর মৃত দেহ উদ্ধার

 


দি নিউজ লায়নঃ    পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের নজরগঞ্জ এলাকার একটি পুকুর থেকে এক সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার ঐ এলাকার পুকুরের মালিক পুকুরটি পরিষ্কার করানোর জন্য কিছু শ্রমিককে কাজে লাগায়। শ্রমিকেরা পুকুরে নেমে পরিষ্কার করার সময় পুকুরে একটি কালো প্লাস্টিক ব্যাগ দেখতে পায়,যার ফলে তাদের সন্দেহ হয়।


 এরপর তারা ব্যাগটি খুললে  তাতে দেখা যায় একটি সদ্যজাত পুত্র শিশুর মৃতদেহ। বিষয় টি জানা জানি হলে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অনুমান কে বা কারা নিজেদের কুকর্ম ঢাকতে মৃত শিশুটিকে  পুকুরে ফেলে দিয়ে গেছে। এর পর ওই পুকুরের  ফোন করে বিষয়টি কোতোয়ালী থানার পুলিশ কে জানায়।খবর পেয়ে কোতোয়ালী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত শিশুটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। সেই সঙ্গে পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.